আজ ১৩ই ফেব্রুয়ারি।আগামীকাল "বিশ্ব ভালোবাসা দিবস"...সব প্রেমিক-প্রেমিকাদের কত প্ল্যান এই দিনটা নিয়ে। সাদিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারাদিন একসাথে ঘুরবে। তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা....
.
রাত ১২.০০টা।একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সাদিয়ার ফোনে।মেসেজে লেখা"দরজাটা খোল"!
সাদিয়া ভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে।কিন্তু কিছুক্ষণ পর আরেকটা মেসেজ আসলো! তাতে লেখা"ভয় পাসনা,দরজাটা খোল!"..এবার সাদিয়া কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুললো। দরজা খুলে সাদিয়া দেখলো দরজার সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। সাদিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরাটা হাতে নিল যেখানে লেখা"একবার ছাদে আসতে পারবি?"...সাদিয়া কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকে। ছাদে পৌঁছে সাদিয়া তো পুরা থ হয়ে গেছে!!.সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেনা!
ছাদের উপর হাজার হাজার কাগজের খামে লেখা "ভালোবাসি"....
অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে"ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি!"...
এভাবে কেউ সারপ্রাইজ দেবে সাদিয়া কখনোই ভাবেনি।সাদিয়া মনে মনে ভাবছে রাফি ছেলেটা আসলেই একটা পাগল নাহলে এভাবে কেউ পাগলামী করে!!..
.
১৪ই ফেব্রুয়ারি, সকাল ১০.০০টা।
.
--হ্যালো!আপনি কি সাদিয়া বলছেন??(ফোনের ওপাশ থেকে)
--হ্যাঁ বলছি..(সাদিয়া)
--আসলে................
--কিইইইহহহ...........
.
সাদিয়া এখন হসপিটালে বসে আছে।ফোনটা হসপিটাল থেকেই এসেছিল।রাফির বাইক এক্সিডেন্ট হয়েছে!!
সাদিয়ার সাথে দেখা করতেই আসছিল রাফি।ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনার অথচ সবকিছুই শেষ হয়ে গেল।
রাফির অবস্থা খুবই খারাপ।রাফির বাবা-মা ও বন্ধুরা সবাই চলে এসেছে।সবার চোখেই জল।ডাক্তার বলেছে বাঁচানো কঠিন। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, মাথা এবং উদরের পেছনের অংশে যেখানে কিডনি থাকে সেই জায়গাটাতে মারাত্মক আঘাত লেগেছে।

বলা হয়ে থাকে ভালোবাসার শক্তি নাকি অনেক। এই শক্তির বলে সব সম্ভব অসম্ভবে পরিনত হয় আবার সব অসম্ভব সম্ভবে পরিনত হয়। ফলে অচিরেই হয়ে ওঠে তা জীবনের সব চাইতে সুখকর সময়গুলোর একটা। কিন্তু মানুষ ভুলে যায় যে কখনো কখনো এই শক্তিই শাপে পরিনত হয়। যার মূল্য তাকে বা তাদেরকে ভালোভাবেই চোকাতে হয়।
ReplyDelete